Boidesi Bengali Society

প্রবাসীদের জন্য তৈরি একটি মিলনায়তন ও সামাজিক ফেসবুক গ্রুপ। প্রবাস জীবনের সুখ-দুঃখ, অভিজ্ঞতা এবং পারস্পরিক বন্ধন দৃঢ় করার আমাদের এই প্ল্যাটফর্মে আপনাকে স্বাগতম।

Join Facebook Group

গ্রুপের বিবরণ

Boidesi Bengali Society প্রবাসীদের জন্য তৈরি করা একটি নিবেদিত প্রাণ অনলাইন কমিউনিটি। বিদেশে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশীদের মধ্যে মেলবন্ধন তৈরি, একে অপরকে সহযোগিতা করা এবং সুস্থ বিনোদনমূলক আলোচনার মাধ্যমে একটি সুন্দর পরিবেশ বজায় রাখাই এই গ্রুপের মূল উদ্দেশ্য।

এখানে প্রবাস জীবনের নানা অভিজ্ঞতা, প্রয়োজনীয় তথ্য এবং পারস্পরিক সেবামূলক আলোচনা হয়ে থাকে। আমাদের কমিউনিটিকে সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ রাখতে কিছু সুনির্দিষ্ট নিয়মাবলী অনুসরণ করতে হয়।

গ্রুপের নিয়মাবলী

  1. এই গ্রুপে সকল সদস্য সমান। একে অপরের প্রতি সম্মান রেখে কমেন্ট করুন, আক্রমাণত্বক বা অশালীন কমেন্ট করা থেকে বিরত থাকুন। আপত্তিকর কমেন্ট দেখলে কমেন্টটি এ্যাডমিনে রিপোর্ট করুন। আক্রমাণত্বক কমেন্ট করলে আপনি গ্রুপ থেকে সাময়িক সময়ের সাসপেন্ড অথবা স্থায়ী রিমুভ হতে পারেন।
  2. ধর্ম-বর্ণ, নারী-পুরুষ, সাদা-কালো ইত্যাদি কোনো ভেদাভেদ মূলক কমেন্ট বা পোস্ট করবেন না। কোনো দেশ বা জাতিকে কটাক্ষ করে কমেন্ট বা পোস্ট লিখবেন না। এরকম পোস্ট বা কমেন্টের জন্য ফেসবুকই আপনার কমেন্ট ডিলিট এমনকি আইডি বাতিল করে দিতে পারে।
  3. কোনো গ্রুপ, চ্যানেল, বা পেজে প্রকাশিত কোনো পোস্টকে সরাসরি শেয়ার করা যাবেনা। কোনো ইউটিউব, পেজ, ব্লগ, টিকটক, রিল ইত্যাদি লিংক শেয়ার করা থেকে বিরত থাকুন। কোনো ভিডিও, ছবি বা লেখা শেয়ার না করে নতুন করে সরাসরি গ্রুপে পোস্ট দিন। তবে সপ্তাহে সর্বোচ্চ দুইটি গ্রুপ, চ্যানেল, পেজ লিংক বা ওয়েব লিংক শেয়ার করা যাবে।
  4. সকল ধর্মের মানুষ এই গ্রুপের সদস্য। সব ধর্মের সদস্যকেই সম্মান গুরুত্ব দেয়া হবে। কেউ এখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বিবেচিত হবেনা। একারণে অতিমাত্রায় ধর্মীয় পোস্ট করা থেকে বিরত থাকুন। প্রয়োজনে বিশেষ বিশেষ ধর্মীয় দিনে গ্রুপের পক্ষ থেকে বিশেষ পোস্ট দেয়া হবে। ধর্ম নিয়ে তর্ক হতে পারে এমন কোনো পোস্ট বা কমেন্ট করা যাবে না।
  5. রেসিস্ট পোস্ট, পশু ক্রয়বিক্রয় বা বিনিময়, ন্যুডিটি, পুর্ণাঙ্গ তথ‍্য ছাড়া হায়ারিং পোস্ট, আইনত অবৈধ পোস্ট, অনৈতিক ও রাষ্ট্রবিরোধী ইত্যাদি পোস্ট দেয়া যাবে না।
  6. কোনো প্রকার উদ্দেশ্যে সাহায্য তোলা পোস্ট (ফান্ড রাইজিং) করা যাবে না। বিজনেস জাতীয় কমেন্ট বা পোস্ট করা যাবে না। তবে শর্ত সাপেক্ষে কোনো ব্যক্তি, ব্যবসা বা পণ্যের বিজ্ঞাপন দেয়া যাবে।